শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশটেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযান: নারী–শিশুসহ ২৫ জন উদ্ধার, মানব পাচারকারী আটক

টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযান: নারী–শিশুসহ ২৫ জন উদ্ধার, মানব পাচারকারী আটক

favicon
অনলাইন সংস্করণ
টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযান: নারী–শিশুসহ ২৫ জন উদ্ধার, মানব পাচারকারী আটক

টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় ২ জন মানব পাচারকারীকে আটক করা হয়।


মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সূত্র ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্যমতে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃতরা জানান, বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ পাচারকারী চক্র তাদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।


ভুক্তভোগীদের আটকে রেখে পাচারকারীরা নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল।


আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন, এবং কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।