ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক আসনের প্রার্থী নাম স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তবে একটি আসন থেকে ঘোষিত প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ২৩৭টি আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের জন্য কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল।
কিন্তু অনিবার্য কারণবশত, মাদারীপুর-১ আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।