বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

favicon
অনলাইন সংস্করণ
নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন সিএনজিচালক শাহ আলম খোকন (৪৬), সিএনজি আরোহী শিক্ষার্থী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তবে তাৎক্ষণিকভাবে একজন নারীসহ দুজনের পরিচয় নিশ্চিত হয়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশে রওনা হওয়া একটি সিএনজি কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।


আহত দুই জনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কবিরহাট দমকল ও পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করেন।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে, পরে ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে।