বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের বিরোধে সংঘর্ষ: অন্তত ১৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের বিরোধে সংঘর্ষ: অন্তত ১৫ জন আহত

favicon
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের বিরোধে সংঘর্ষ: অন্তত ১৫ জন আহত


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের কারণে বুধবার (৫ নভেম্বর) ভোরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এই সংঘর্ষে দুইপক্ষের হাজারো মানুষ অংশগ্রহণ করেন এবং অন্তত ১৫ জন আহত হন।


স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. সাত্তার ও মো. এমদাদের মধ্যে জমি কেনা-বেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে একটি জমি বিক্রি করেন। এ জমি বিক্রির টাকাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।


গত মঙ্গলবার (৪ নভেম্বর) সালিস বসানো হলেও কোনো সমাধান হয়নি। এরপর গ্রামের মানুষ দুই পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হন।


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।