শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, সহযোগী নিহত — তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, সহযোগী নিহত — তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

favicon
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, সহযোগী নিহত — তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বর্তমানে স্থিতিশীল আছেন। তবে এ ঘটনায় তার এক সহযোগী সারোয়ার বাবলা নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। এখন পর্যন্ত ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ।


ঘটনার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


নিহত সারোয়ার বাবলার স্বজনদের দাবি, হত্যাকাণ্ডের পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে। তারা অভিযোগ করেছেন, বিদেশে অবস্থানরত ‘শিবির ক্যাডার’ সাজ্জাদ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহযোগীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।


উল্লেখ্য, গতকাল (বুধবার) সন্ধ্যায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বায়েজিদ বোস্তামী এলাকার চালিতাতলী খন্দকার পাড়ায় গণসংযোগ করছিলেন। এ সময় দুর্বৃত্তদের গুলিতে সারোয়ার বাবলা নিহত হন এবং গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, নিহত সারোয়ার বাবলা ও অভিযুক্ত সাজ্জাদের নামে একাধিক মামলা রয়েছে।


এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, এরশাদ উল্লাহ একটি দোকানে প্রবেশ করে দোকানির সঙ্গে কুশল বিনিময় করেন। ঠিক সেই মুহূর্তে দোকান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা, ফলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।