শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপি নেতা শাহাদাত আটক

ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপি নেতা শাহাদাত আটক

favicon
অনলাইন সংস্করণ
ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপি নেতা শাহাদাত আটক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন এবং আয়াজ। হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০) — তিনি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি আতা-ই-রাব্বির বাবা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে এবং তিনজনকে আটক করে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতলে ভর্তি করেন।

জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ বলেন, “গিরিধারা বউবাজার এলাকার এক নারী অভিযোগ করেছিলেন যে, বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে রাব্বি তার জমি দখল করে রেখেছেন। ওই নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেছিলেন। বিষয়টি জানতে আমরা বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে যাই। নারীর সঙ্গে কথা বলার সময় শাহাদাত তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়।”

তিনি আরও জানান, “আমাদের টেনে-হিঁচড়ে একটি রুমে নিয়ে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। ক্যামেরা ও মোবাইল ভেঙে ফেলা হয়। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।”

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “ঘটনার পরপরই অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”