শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › “এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার এসেছে”— আমজনতার দলের সাধারণ সম্পাদকের স্ত্রীর মন্তব্য

“এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার এসেছে”— আমজনতার দলের সাধারণ সম্পাদকের স্ত্রীর মন্তব্য

favicon
অনলাইন সংস্করণ
“এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার এসেছে”— আমজনতার দলের সাধারণ সম্পাদকের স্ত্রীর মন্তব্য

আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানের স্ত্রী বর্তমান সরকারব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনার আমল আর এই আমলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসেছে।”


তিনি বলেন, “আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি। গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম এখনো শেষ হয়নি। হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকেও এই আন্দোলন চালিয়ে যেতে হবে।”


তারেক রহমানের স্ত্রী আরও বলেন, “স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত গণতন্ত্র দেখতে পাচ্ছি না। মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা আজও সীমাবদ্ধ।”


প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দিয়েছে। তবে নিবন্ধন পায়নি আমজনতার দল।


নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে সেদিন বিকেলেই দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান নির্বাচন কমিশনের মূল ফটকে আমরণ অনশন শুরু করেন।