রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমসারা দেশরাউজানে সন্ত্রাসীদের গুলিতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

favicon
অনলাইন সংস্করণ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—



রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন,



বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল,


ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী,


ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল,


বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।


গুলিবিদ্ধদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের বুকে গুলি লেগে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল সন্ত্রাসী এলাকাজুড়ে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের সবাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে। তাদের অভিযোগ, দলের অপর নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরাই এ হামলা চালিয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।