সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমসারা দেশকাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

favicon
ভোরের আলো ডেস্ক:
কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বেড়েছে।


শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে গেটগুলো ৩ ফুট পর্যন্ত উন্মুক্ত করা হয়। বর্তমানে এসব গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।


পানি ছাড়ার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল। হ্রদটির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।


কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটই চালু রয়েছে। একই সঙ্গে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ আরও বাড়তে পারে।


এ পরিস্থিতিতে কাপ্তাই, রাঙ্গামাটি এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।