বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে, ধৈর্য ধরুন: নজরুল ইসলাম খান

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে, ধৈর্য ধরুন: নজরুল ইসলাম খান

favicon
ভোরের আলো ডেস্ক:
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে, ধৈর্য ধরুন: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে। দীর্ঘ সময়ের এই জঞ্জাল পরিষ্কার করে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। তাই জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।


নজরুল ইসলাম খান বলেন, যারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছেন, সরকার তাদের পাশে থাকবে। তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছয় মাস যথেষ্ট সময় নয়। সরকারের কর্মকাণ্ডে সহযোগিতার মনোভাব নিয়ে বিরোধী দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, সরকার যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে, সেগুলো যথাসময়ে বাস্তবায়ন করা হবে। সরকার নিজস্ব নিয়ম ও পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করছে।


প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, জনগণের কোনো পরামর্শ থাকলে তা সরকারকে জানানো উচিত। সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দেশের চলমান সমস্যা সমাধানে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।