রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমসারা দেশবাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাতের রগ ক্ষতিগ্রস্ত

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাতের রগ ক্ষতিগ্রস্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাতের রগ ক্ষতিগ্রস্ত

পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ হামলার ঘটনা ঘটে।


আহত রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর গুরুতর আহত অবস্থায় রমিজ মৃধাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।


হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।