শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশবগুড়া আদালতে এপিপি হলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম শিমুল

বগুড়া আদালতে এপিপি হলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম শিমুল

favicon
ভোরের আলো ডেস্ক:
বগুড়া আদালতে এপিপি হলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম শিমুল

বগুড়া আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম শিমুল। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে আইন অঙ্গনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় চলছে।


নতুন দায়িত্ব গ্রহণ করায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম শিমুলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ভোরের আলো পরিবার।


এক শুভেচ্ছা বার্তায় ভোরের আলো-এর সম্পাদক ও প্রকাশক এম এ মোতালেব ভূইয়া এবং নির্বাহী সম্পাদক সাইফুল আলম মিরাজ বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম শিমুলের মেধা, প্রজ্ঞা, পেশাগত দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা বগুড়ার বিচারাঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।


তারা আরও বলেন, একজন আইনজীবীর জন্য এপিপি হিসেবে দায়িত্ব পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের বিষয়। নতুন দায়িত্বে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।


ভোরের আলো পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম শিমুলের নতুন দায়িত্বের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।