বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সুন্দরবনে দস্যুবিরোধী অভিযান: কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্য কামরুল সরদার গ্রেপ্তার

সুন্দরবনে দস্যুবিরোধী অভিযান: কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্য কামরুল সরদার গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
সুন্দরবনে দস্যুবিরোধী অভিযান: কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্য কামরুল সরদার গ্রেপ্তার

সুন্দরবনে দস্যুবিরোধী অভিযানে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে খুলনার দাকোপ উপজেলার কুমড়োকাঠি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ভোর ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা অভিযান পরিচালনা করেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়।


আটক ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫), তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং সাত রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।


কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, কামরুল সরদার দীর্ঘদিন ধরে সুন্দরবনে সক্রিয় দুলাভাই বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি করে আসছিলেন।


এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।


কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,


“সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”