রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমসারা দেশটাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা

favicon
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকুসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন সৈনিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় বিপ্লব ও সংহতির এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছিলেন, যা আজও জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।