শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় ট্যাক্সি উল্টে কলেজ প্রভাষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় ট্যাক্সি উল্টে কলেজ প্রভাষকের মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় ট্যাক্সি উল্টে কলেজ প্রভাষকের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার খোশবাজার এলাকায় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় যাত্রীবোঝাই ট্যাক্সি (পাগলু) উল্টে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পঞ্চগড়ের বোদা উপজেলার একটি কলেজের প্রভাষক ছিলেন।


নিহতের নাম এরশাদ (৪০)। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার পবার উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওগামী যাত্রীবোঝাই পাগলুটি খোশবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ সেটিকে সজোরে ধাক্কা দেয়।


ধাক্কার তীব্রতায় ট্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রভাষক এরশাদ মারা যান। আহত বাকি ১০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


বোদা হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান,


“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনাকবলিত পিকআপ ও পাগলু উভয় যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।”