রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমসারা দেশবোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অগ্নিসংযোগ, আহত ৫০ গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬

বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অগ্নিসংযোগ, আহত ৫০ গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬

favicon
অনলাইন সংস্করণ
বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অগ্নিসংযোগ, আহত ৫০ গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি পালনের সময় ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে পৌর বাজারের ওয়াপদা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। এতে তিন পুলিশ সদস্যসহ ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন।


সংঘর্ষের সময় হারুন শপিং কমপ্লেক্সে অবস্থিত বিএনপির একাংশের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুর্বৃত্তরা ১২টি মোটরসাইকেলে আগুন দেয় এবং আশপাশের দোকানও ভাঙচুর করে।


দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া (ভিপি ঝুনু) — এই দুই নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুজনই ফরিদপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী।


বিকেলে উভয় পক্ষের মিছিল ওয়াপদা মোড়ে মুখোমুখি হলে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে বিক্ষুব্ধরা দোকান ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যার পর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ভিপি ঝুনু অভিযোগ করেন, “নাসিরুলের লোকজন আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।”

অন্যদিকে খন্দকার নাসিরুল ইসলাম দাবি করেন, “আমাদের কর্মীরাও হামলার শিকার হয়েছেন, তাই ক্ষুব্ধ জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে।”


বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”