বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিগণভোট নির্বাচনের দিনেই হবে: ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

গণভোট নির্বাচনের দিনেই হবে: ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

favicon
অনলাইন সংস্করণ
গণভোট নির্বাচনের দিনেই হবে: ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে, কিন্তু বিএনপি মনে করে গণভোট হবে নির্বাচনের দিনেই। তার মতে, সাধারণ মানুষ এসব সনদ বা গণভোটের বিষয় বোঝে না; শিক্ষিত এক শ্রেণির মানুষ বাইরের প্রভাব থেকে এসব ধারণা চাপিয়ে দিচ্ছে।


গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, “দেশে যত সংকট দেখছেন, সবই তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়—‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’ বর্তমান সরকার জনগণের নয়, তাদের কষ্টও তারা বোঝে না।”


তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্যমূল্যে ধান বিক্রির ব্যবস্থা করা হবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

দলের প্রতীক ধানের শীষে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, “দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এবারের নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন, তাই আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আমরা দেশটাকে আবার স্থিতিশীলতায় ফিরিয়ে আনব।”


সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আবদুল হামিদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল সদর উপজেলার চিলাংর ইউনিয়নে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন