বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রাউজানে বিএনপি কর্মী হত্যা: বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

রাউজানে বিএনপি কর্মী হত্যা: বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

favicon
অনলাইন সংস্করণ
রাউজানে বিএনপি কর্মী হত্যা: বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় রাতভর অভিযান চালিয়ে বিএনপি কর্মী হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আজ সোমবার (১০ নভেম্বর) সকালে এক ক্ষুদে বার্তায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।


উল্লেখ্য, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে বিএনপি কর্মী হাকিম চৌধুরীকে (৫০) হত্যা করে। তিনি প্রাইভেট কারে রাউজান থেকে চট্টগ্রাম শহরে আসছিলেন।