চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে আনতে বিদেশি ব্যবস্থাপনা দরকার: নৌপরিবহন উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (১০ নভেম্বর) সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৩২ একর জায়গার ওপর নতুন একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে, যার মধ্যে ১৪ একর জায়গায় ইয়ার্ড নির্মাণ সম্পন্ন হয়েছে। এর ফলে বন্দরের কন্টেইনার ধারণক্ষমতা ১০ হাজার একক বৃদ্ধি পাবে।
ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, “বন্দরের ট্যারিফ সমন্বয়ের আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।”
পরে সকাল ১১টায় বঙ্গোপসাগরের তীরে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা।