বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিমুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে মহল বিশেষের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে মহল বিশেষের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে মহল বিশেষের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দেশে এখন এমন একটি মহল সক্রিয়, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্রও চলছে।”


সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।


বিএনপি মহাসচিব বলেন, “ষড়যন্ত্রকারীরা দেশটাকে গ্রাস করার চেষ্টা করছে। তারা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। আমরা সেটা হতে দেব না।”


তিনি আরও বলেন, “১৯৭১ সালে আমাদের হাজারো ভাই শহীদ হয়েছেন, মা-বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন। সেই ভয়াবহ ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। এটি জাতির আত্মার সঙ্গে জড়িয়ে আছে।”


নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বর্তমানে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানেই দেশের সর্বনাশ। এখন দেশের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন।”


এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মনসুর আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা নেতারা।