শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমখেলাবাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারে ১২টি সেঞ্চুরি পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার এবার রচনা করতে যাচ্ছেন এক অনন্য অধ্যায়—বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেই রেকর্ডটি গড়বেন তিনি। আগামীকাল সিলেটে নামবেন নিজের ৯৯তম টেস্টে, আর ১৯ নভেম্বর মিরপুরে মাঠে নামলেই শততম টেস্ট খেলবেন সাবেক অধিনায়ক।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সতীর্থের এই বিশেষ মুহূর্তটি দলগতভাবেই উদযাপন করতে চান সবাই। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন,


“খুবই এক্সাইটেড। আমি ব্যক্তিগতভাবে চাই এই দুইটা টেস্ট ম্যাচ সবাই মিলে সেলিব্রেট করতে ও উপভোগ করতে।”


তিনি আরও বলেন,


“বিশেষ করে একশতম টেস্টটা যদি উনি সুস্থভাবে খেলতে পারেন, তাহলে আমরা পুরো পাঁচ দিন একসঙ্গে উদযাপন করব। আশা করি, ইনশাআল্লাহ উনি ফিট থাকবেন এবং দুইটা টেস্টই খেলবেন।”


মুশফিকের অভিজ্ঞতা দলকে সবসময় অনুপ্রেরণা জোগায় বলেও জানান শান্ত।


“উনি ড্রেসিংরুমে থাকলে আমাদের জন্য সবসময়ই ইতিবাচক একটা অনুভূতি কাজ করে। টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ, আর উনার দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা আমাদের সবসময় সাহায্য করে—বিশেষ করে চাপের মুহূর্তে।”


বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের এই অর্জন নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে।