সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালততত্ত্বাবধায়ক সরকার ফেরানো নিয়ে আপিলের দশম দিনের শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ফেরানো নিয়ে আপিলের দশম দিনের শুনানি শুরু

favicon
অনলাইন সংস্করণ
তত্ত্বাবধায়ক সরকার ফেরানো নিয়ে আপিলের দশম দিনের শুনানি শুরু

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের দশম দিনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।

বিএনপি, জামায়াত ও সুজনের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবীরা শুনানিতে অংশ নিচ্ছেন।

এর আগে গত ৬ নভেম্বর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি শুনানিতে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেশের সাংবিধানিক ও সামাজিক কাঠামোয় গভীর প্রভাব ফেলেছে। এতে সমাজব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি ‘মৃত ব্যক্তি রাতের ভোট দিয়েছে’—এমন অবাস্তব পরিস্থিতিও দেশ প্রত্যক্ষ করেছে।

শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর ও গ্রহণযোগ্য সমাধান দিতে চায় আপিল বিভাগ। তিনি আরও জানান, আদালত এমন একটি সিদ্ধান্ত দিতে চায় যা ভবিষ্যতের নির্বাচনী স্থিতিশীলতা নিশ্চিত করবে।