বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিরুমিন ফারহানা: ‘জোর করে রাজনৈতিক ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না’

রুমিন ফারহানা: ‘জোর করে রাজনৈতিক ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না’

favicon
অনলাইন সংস্করণ
রুমিন ফারহানা: ‘জোর করে রাজনৈতিক ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না’

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা, নীতি ও অবস্থান থাকে, তাই জোর করে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়।


একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন,


“বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করলে স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন মত উঠে আসে। এসব মতের মধ্যে কতটুকু সমঝোতায় আসা যায়—সেটিই এখন প্রধান চ্যালেঞ্জ।”


তিনি আরও বলেন, সব বিষয়ে যে দলগুলো একমতে আসতে পারেনি, তা নয়।


“এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এই প্রস্তাবে বিএনপি অনেকটা ছাড় দিয়ে রাজি হয়েছে। সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে দলগুলো একমত হয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসবে এবং গুরুত্বপূর্ণ ৫-৬টি সংসদীয় কমিটি বিরোধী দলের হাতে থাকবে—এই বিষয়গুলোতেও ঐকমত্য হয়েছে।”


রুমিন ফারহানা জানান, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়েও দলগুলো একমতে আসতে পারে। যদিও বিএনপি এ বিষয়ে আপত্তি জানিয়েছে, প্রয়োজনে এ ক্ষেত্রেও দলটি ছাড় দিতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।


তিনি আরও বলেন,


“গণভোট নিয়ে শুরুতে বিএনপি একমত ছিল না, কারণ সংবিধানে গণভোটের বিধান নেই। তবে পরবর্তীতে আমরা বিষয়টি মেনে নিয়েছি। তবে উচ্চকক্ষ বা পিআর—এসব নিয়ে সাধারণ শ্রমজীবী মানুষের ধারণা খুব সীমিত। তাই গণভোট হলে মানুষ আসলে কী চায়, সেটার প্রতিফলন ঘটানোই সবচেয়ে জরুরি।”