আদালতে কালো গাউন পরা আবার বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট প্রশাসন
দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে বিচারক এবং আইনজীবীদের জন্য কালো গাউনসহ বিধি মোতাবেক পোশাক পরা আবারও বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ মার্চের পোশাকসংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো। এখন থেকে আইনজীবী ও বিচারকদের সিভিল রুলস অ্যান্ড অর্ডারস এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস অনুযায়ী নির্ধারিত পোশাক পরতে হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, নতুন এই নির্দেশনা আগামী ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে।