উত্তরায় মাইক্রোবাসে আগুন, কোনো হতাহত হয়নি
রাজধানীর উত্তরায় বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গেছে, ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।