মিরপুরে ‘শতাব্দী’ পরিবহনের বাসে আগুন, উত্তরায় মাইক্রোবাসও ভস্মীভূত
রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘শতাব্দী’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিনে রাজধানীর উত্তরায় একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গেছে, উভয় ঘটনায় হতাহতের খবর নেই।