মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতআজ শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল

আজ শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল

favicon
অনলাইন সংস্করণ
আজ শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আজ নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ রায়ের দিন ঘোষণা করবেন।


এর আগে গত ২৩ অক্টোবর মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল জানায়, রায় ঘোষণার তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে। সেই ধারাবাহিকতায় আজ রায়ের দিন ঘোষণা করা হচ্ছে।


উল্লেখ্য, চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন, অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।


এদিকে, শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সেনাসদরে চিঠি পাঠানোর পর সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।