মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতজুলাই-আগস্ট আন্দোলনের মামলায় সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির, আজ রায়ের তারিখ ঘোষণা

জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির, আজ রায়ের তারিখ ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির, আজ রায়ের তারিখ ঘোষণা

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়।

আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। মামলায় বর্তমানে পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে গত ২৩ অক্টোবর প্রসিকিউশন এবং আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করে।

শুনানির শেষ দিনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তির আবেদন করেন, অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের খালাস প্রার্থনা করেন।

রায়ের তারিখ ঘিরে সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “আমি এটিকে বিচারব্যবস্থার প্রতি হুমকি হিসেবে দেখি না। তারা কেবল এই বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”

উল্লেখ্য, এ মামলার বেশিরভাগ শুনানি প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আদালতে পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, আর প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।