বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বরিশালে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা বড় ক্ষয়ক্ষতি

বরিশালে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা বড় ক্ষয়ক্ষতি

favicon
অনলাইন সংস্করণ
বরিশালে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা বড় ক্ষয়ক্ষতি

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গুঠিয়া বাজারে এ ঘটনা ঘটে।

গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানান, রাতের অন্ধকারে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, ঘটনার সময় হঠাৎ এলাকায় বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা অফিসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

তিনি আরও জানান, আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার, টেবিল ও আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার তদন্ত চলছে।