বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা আবদুল মান্নানকে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা আবদুল মান্নানকে গুলি করে হত্যা

favicon
অনলাইন সংস্করণ
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা আবদুল মান্নানকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সরফভাটা বুলইন্যা বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।


নিহত মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ড জিলানী মাদরাসা এলাকার মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে তিনি চন্দ্রঘোনায় ভাড়া বাসায় থাকতেন।


স্থানীয়রা জানান, রাতে সড়কের নির্জন এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় মান্নানকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। তার মোটরসাইকেলটিও পাশে পড়ে ছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের অনুসারীদের চাপের মুখে তিনি একসময় প্রবাসে চলে যান। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর দেশে ফিরে ব্যবসা শুরু করেন।


ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, মান্নানের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে—একটি বাঁ চোখের কাছে, একটি বাঁ হাতে এবং পেটের ডান পাশে দুটি। লাশ থানায় নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।