ধানমণ্ডিতে মারধরের পর আটক সালমা ইসলাম जुलाई হত্যাচেষ্টা মামলায় কারাগারে
রাজধানীর ধানমণ্ডিতে মারধরের শিকার হয়ে আটক হওয়া সালমা ইসলামকে জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি শেষে এ আদেশ দেন।
সেদিন সালমা ইসলামকে আদালতে হাজির করা হলে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইমকে হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ধানমণ্ডি মডেল থানার এসআই আনোয়ার মিয়া।
তার আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।
এর একদিন আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় উপস্থিত সালমা ইসলাম মারধরের শিকার হন। পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছর জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমণ্ডির সাতমসজিদ রোডে মিছিলে অংশ নেন সাইম। সেখানে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত বছরের ১ ডিসেম্বর ধানমণ্ডি মডেল থানায় মামলা দায়ের করা হয়।