রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমসারা দেশলক্ষ্মীপুর দালাল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর দালাল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

favicon
অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুর দালাল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে বাজারের তেমুহনী এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের মতে, আজাদের সিএনজি অটোরিকশা গ্যারেজে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিয়ন্ত্রণে আনার আগেই ছয়টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।