বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা বিএনপির

ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা বিএনপির

favicon
অনলাইন সংস্করণ
ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা বিএনপির


বিএনপি ক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই সর্বপ্রথম সংবিধানে ‘বিসমিল্লাহ’ এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। কিন্তু বর্তমানে এসব নীতির পূর্ণ প্রতিফলন নেই বলে মন্তব্য করেন তিনি।


শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বক্তৃতাকালে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ সুযোগ দিলে এবং সব পক্ষ সহযোগিতা করলে খতমে নবুওয়ত কমিটির দাবিগুলো মূল্যায়ন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বিএনপি। তিনি আরও বলেন, যারা রাসুলুল্লাহ (সা.)কে স্বীকার করে না—তাদের বিএনপি মুসলিম হিসেবে গণ্য করে না।


মহাসম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনের সার্বিক তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।