শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ড: পুলিশ কমিশনারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ড: পুলিশ কমিশনারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

favicon
অনলাইন সংস্করণ
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ড: পুলিশ কমিশনারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ


রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৭) হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার (৩৬) গণমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আদালতে একটি বিবিধ মামলা দায়ের হয়েছে।


এ ঘটনায় আদালত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ১৯ নভেম্বর।


রাজপাড়া থানার আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ আজ (১৫ নভেম্বর) এই আদেশ দেন। আদালতের পেশকার আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


আদালতের আদেশে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লিমন মিয়া রাজশাহীর একটি ভাড়া ফ্ল্যাটে প্রবেশ করে বিচারকের ছেলে তাওসিফকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে গুরুতর জখম করে। পরে লিমনকে পুলিশ গ্রেপ্তার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


অভিযুক্ত লিমন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেয়ার ঘটনায় কেন পুলিশ কমিশনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।