নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়ে এক পথচারী আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে।
আহত আবদুল বাসির (৫০) একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বাংলামোটরে অফিসে যাওয়ার জন্য তিনি হাঁটছিলেন।
এ সময় ককটেল বিস্ফোরণ হলে তার পা ও হাতে জখম হয়।
আবদুল বাসির বলেন, অফিসের দিকে যাচ্ছিলাম। এ সময় ওয়াক্ফ ভবনের পৌঁছালে একটি ককটেল বিস্ফেরণ হয়। এতে আমার হাত ও পায়ে জখম হয়।
আরো পড়ুন
গোপালগঞ্জে গভীর রাতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে গভীর রাতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। এর আগে গত ১৩ নভেম্বর ছিল এই মামলা রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিন। সেদিন লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম আওয়ামী লীগ। এর দুই দিন আগে থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গতকালও বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।