রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমসারা দেশঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও আগুন

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও আগুন

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও আগুন

শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড এলাকার কাছে তারা মহাসড়ক অবরোধ করে। এ সময় টায়ারে আগুন দেওয়া হয় এবং ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা।


সকাল সোয়া ৯টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অবস্থান করছিলেন। সড়কে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে তাদের প্রচেষ্টা চলমান রয়েছে।