আলেম-ওলামা সম্পর্কে অশোভন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক করে বলেছেন, কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তারা কখনোই আলেম-ওলামা সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করতে পারেন না। কেউ যদি এমন আচরণ করেন, তা ধরে নেওয়া হবে তিনি প্রকৃতপক্ষে জামায়াতকে ভালোবাসেন না।
পোস্টের শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান।