শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশটুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রী গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রী গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার রাতে পাঁচকাহনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।


গ্রেপ্তাররা হলেন টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী এবং একই কমিটির সহ-সভাপতি পারভীন আক্তার (পারুল)। জোনাকীকে শনিবার এবং পারুলকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, গত ২ ফেব্রুয়ারি সন্দেহভাজন একজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তদন্তে এ দুই নেত্রীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। পরে আওয়ামী লীগ কর্মীরা পুলিশের কাছ থেকে সন্দেহভাজন সাফায়েত গাজীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


ঘটনার পরদিন ৩ ফেব্রুয়ারি, এসআই রাব্বি মোরসালিন ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে মামলা করেন।