শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতজুলাই অভ্যুত্থয়নের মামলায় শেখ হাসিনাদের রায় আজ

জুলাই অভ্যুত্থয়নের মামলায় শেখ হাসিনাদের রায় আজ

favicon
অনলাইন সংস্করণ
জুলাই অভ্যুত্থয়নের মামলায় শেখ হাসিনাদের রায় আজ

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা আর অল্প সময়ের মধ্যেই হতে যাচ্ছে। সারা দেশের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। ইতোমধ্যে মামলার রাজসাক্ষী ও একমাত্র গ্রেফতারকৃত আসামি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিরা গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবেন। একই সময়ে রাষ্ট্রপক্ষও আপিল করতে পারবে। তবে পলাতক আসামিদের ক্ষেত্রে আইনি অবস্থান আলাদা।


এই বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম জানান, পলাতক অবস্থায় কোনো আসামি আপিল করতে পারবেন না। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাদের প্রথমে গ্রেপ্তার হতে হবে।


মামলার প্রধান আসামি শেখ হাসিনা নারী হওয়ায় তিনি কোনো বিশেষ সুবিধা পাবেন কি না—এমন প্রশ্নে প্রসিকিউটর বলেন, সিআরপিসি অনুযায়ী নারী, অসুস্থ ব্যক্তি, কিশোর বা শিশুরা জামিনে অগ্রাধিকার পেতে পারেন। তবে রায় প্রদানের ক্ষেত্রে নারী বা পুরুষ হিসেবে কোনো বিশেষ সুবিধা আইন দেয় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও এর ব্যতিক্রম নেই।


তিনি আরও বলেন, আসামি নারী হোক বা পুরুষ, রায় নির্ভর করবে তাঁর অপরাধের প্রকৃতি ও গুরুত্বের ওপর। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে; আর প্রমাণ না হলে খালাস দেওয়া হবে।