বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিশেখ হাসিনার রায় নিয়ে জামায়াত প্রার্থীর মন্তব্য

শেখ হাসিনার রায় নিয়ে জামায়াত প্রার্থীর মন্তব্য

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার রায় নিয়ে জামায়াত প্রার্থীর মন্তব্য

জামায়াতের ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে মন্তব্য করেছেন। তিনি বলেন, “খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। যিনি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা খুনি, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ। এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত, অপমানিত নাম হচ্ছে শেখ হাসিনা।”

তিনি আরও দাবি করেন, “শেখ মুজিব বাকশাল ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষের ইতিহাস তৈরি করেছিলেন। নতুন প্রজন্ম তা দেখেনি। আবার তার মেয়ে এসে সেই ইতিহাস নতুনভাবে দেখিয়ে দিলেন।”


মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আটিয়াতলী আউয়াল মেম্বার বাড়িতে।


রেজাউল করিম আরও বলেন, “আল্লাহ তাকে ইতিহাসের সবচেয়ে বিকৃত ও অপমানিত করেছেন। তার যে রায় দেওয়া হয়েছে, সেটি বাংলার জমিনে কার্যকর হবে।”


সমাবেশে লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আমির ইয়াকুব শরীফসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।