রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমসারা দেশগফরগাঁওয়ে মাঝরাতে পিকআপে আগুন, অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত শুরু

গফরগাঁওয়ে মাঝরাতে পিকআপে আগুন, অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত শুরু

favicon
অনলাইন সংস্করণ
গফরগাঁওয়ে মাঝরাতে পিকআপে আগুন, অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত শুরু

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাঝরাতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের আউলাজোড় গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পুড়ে যাওয়া পিকআপটি থানায় নিয়ে যায় এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


পিকআপটির মালিক ভালুকার বিরুনীয়া ইউনিয়নের চান্দরাটি গ্রামের আবু বকরের ছেলে মুহিত। গাড়িটি চালাতেন মশাখালী এলাকার মিঠুন। সোমবার রাতে মিঠুন গাড়িটি বাড়ির পাশে রেখে ঘুমাতে যান। রাতের আঁধারে দুর্বৃত্তরা এসে পিকআপে আগুন দিয়ে পালিয়ে যায়। হৈচৈ শুনে বের হয়ে এসে মিঠুন দেখেন গাড়িটি দাউদাউ করে জ্বলছে।


গাড়ির মালিক মুহিত জানান, ২২ লাখ টাকা কিস্তিতে পিকআপটি কেনা হয়েছিল। মাত্র ৮০ হাজার টাকা বাকি ছিল। এ টাকা পরিশোধ হলেই গাড়িটি পুরোপুরি তাঁর হয়ে যেত। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেল বলে তিনি হতাশা প্রকাশ করেন।


পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, পুড়ে যাওয়া পিকআপটি থানায় আনা হয়েছে এবং ঘটনার তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।