বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ বিএনপি :জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ বিএনপি :জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

favicon
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ বিএনপি :জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি ও জামায়াতসহ মোট ১২টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে ইসি।


ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।


তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।


বেলা ২টা থেকে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে আমন্ত্রণ পেয়েছে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চার দিন — বৃহস্পতিবার, রবিবার, সোমবার ও বুধবার — মোট ৪৮টি রাজনৈতিক দলকে সংলাপে ডাকছে ইসি।


নতুন দুটি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।