বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিড. মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন–গুজব জানিয়েছে জামায়াত

ড. মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন–গুজব জানিয়েছে জামায়াত

favicon
অনলাইন সংস্করণ
ড. মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন–গুজব জানিয়েছে জামায়াত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি নাকি ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। অনেকেই এই তথ্যকে সত্য ধরে অভিনন্দন জানাতেও শুরু করেন। তবে দলটি স্পষ্টভাবে জানিয়েছে—এ খবর সম্পূর্ণ গুজব।


বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে ‘বিভ্রান্তি নিরসন’ শিরোনামের এক পোস্টে বলা হয়, মহানগর দক্ষিণের কোনো আসনে প্রার্থী পরিবর্তন করা হয়নি। ঘোষণামতে, ঢাকা-৫ আসনে আগের মতোই প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বহাল আছেন।


পোস্টে আরও জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন অন্যান্য আসনেও পূর্বঘোষিত প্রার্থীদের কোনো পরিবর্তন হয়নি—ঢাকা-৪ এ সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৬ এ ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা-৮ এ ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯ এ কবির আহমদ এবং ঢাকা-১০ এ মো. জসিম উদ্দিন সরকার।


বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, “মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি পুরোপুরি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই।” তিনি রাজনৈতিক প্রার্থিতা সম্পর্কিত তথ্য যাচাই ছাড়া প্রচার না করার অনুরোধ জানান।