৮ দলের আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন, ৩০ নভেম্বর থেকে বিভাগীয় সমাবেশ
জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি এবং ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে আন্দোলনরত ৮ দল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিয়াজোঁ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাতটি বিভাগে সমাবেশ আয়োজন করা হবে। এর আগে ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন এনে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী ৩০ নভেম্বর রাজশাহীতে, ১ ডিসেম্বর খুলনায়, ২ ডিসেম্বর বরিশালে, ৩ ডিসেম্বর রংপুরে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর চট্টগ্রামে এবং ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।