মোহাম্মদপুরে ডিএমপির বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তাদের সবাইকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—রুহুল আমিন (৬২), ইমরান (২৫), রতন (২৪), হৃদয় (২০), নূরনবী (২৮), ইউসুফ ফারাজী (৩৫), রবিন (২২), শাওন (২৮), রুবেল (১৮), আব্দুল জলিল (২৪) এবং আরিফ (৩৫)।