শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › দেশজুড়ে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০, আহত তিন শতাধিক

দেশজুড়ে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০, আহত তিন শতাধিক

favicon
অনলাইন সংস্করণ
দেশজুড়ে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০, আহত তিন শতাধিক

রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে নরসিংদীতে ৫ জন, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন।


ঢাকায় বংশালের কসাইিটুলিতে ভবনের রেলিং ধসে ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮) ও তার ছেলে রিমন (১২) মারা যান। মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হন।


নরসিংদীতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধ কাজেম আলী (৭৫) এবং গাছ থেকে পড়ে ফোরকান মিয়া (৩৫) মারা যান। আতঙ্কে হৃদ্‌রোগে নাসির উদ্দিন (৬৫) মারা যান। বহুতল ভবনের দেয়াল পড়ে আহত হওয়া শিশু ওমর ফারুক (১০) ও তার বাবা দেলোয়ার হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাস বয়সী শিশু ফাতেমা নিহত হয়।


ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীর ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে—মালিবাগ, আরমানিটোলা, বনানী, বসুন্ধরা, কলাবাগান, মোহাম্মদপুর ও শাহজালাল বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।


আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, গভীরতা ১০ কিলোমিটার। মার্কিন ইউএসজিএসের তথ্যে মাত্রা পাওয়া গেছে ৫.৫।