স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন গোবিন্দপত্নী সুনীতা আহুজা
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি প্রায় প্রতিদিনই আলোচনায়। এবার সুনীতা অভিযোগ তুলেছেন—গোবিন্দ নাকি নিজের থেকে অর্ধেক বয়সী এক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এ কারণে তাদের দাম্পত্য একসময় বিবাহবিচ্ছেদের কাছাকাছি চলে যায় বলেও জানান তিনি।
সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজল মন্তব্য করেছিলেন—সম্পর্কে শারীরিক প্রতারণা মানসিক প্রতারণার চেয়ে কম ক্ষতিকর। এই মতের তীব্র বিরোধিতা করেন সুনীতা আহুজা। তাঁর মতে, আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে তাকে প্রতারণা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন,
“আমি আবেগপ্রবণ মানুষ। গোবিন্দকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব।
যে-ই আমাকে প্রতারণা করবে—সে সন্তান হোক কিংবা গোবিন্দ—আমি কষ্ট পাব।”
সুনীতা আরও বলেন, বিবাহিত জীবনে অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়া ‘একদমই ভুল’, এবং এমন আচরণ তাদের পারিবারিক মূল্যবোধের সঙ্গে যায় না।