বহিষ্কারের এক বছর পর বিএনপি নেতা বিলকিস জাহান শিরীনের পদ পুনর্বহাল
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ আগস্ট ২০২৪ তারিখে অ্যাড. বিলকিস জাহান শিরীনের দলীয় পদ স্থগিত করা হয়েছিল। তবে আজ ২২ নভেম্বর ২০২৫ তারিখে ওই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।
এর ফলে তিনি পুনরায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) পদে বহাল থাকবেন।