নোয়াখালী-৬: বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনী
নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ও বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার ওছখালী বাজার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, বিকেল থেকেই জিরো পয়েন্টের এক পাশে জড়ো হন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের সমর্থকরা। একই সময়ে অন্য প্রান্তে অবস্থান নেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সমর্থকরা।
পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে নৌবাহিনী ঘটনास्थলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহল জোরদার করে।