কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাতে শহরের পিটিআই রোডে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।
আগুনে কার্যালয়ের সাইনবোর্ড এবং বারান্দার গ্রিলের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে ভেতরে থাকা কাগজপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রের তেমন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার সকালে অফিসে এসে তারা আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
এ ঘটনায় কুষ্টিয়া সদর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ কাজে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”